মাছের খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছের খামারে বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৪

2026-04-25T18:34:22+00:00
2026-04-25T18:34:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মাছের খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:৩৪ পিএম 
প্রতীকী ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছের খামারে বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৭টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুমন মিয়া একই গ্রামের শামসুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সুমন মিয়া বাড়ির পাশে নিজেদের মাছের খামারে বিদ্যুৎ লাইনের ত্রুটি মেরামত করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্বজনরা দ্রুত উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আতিকুর রহমান বলেন, মাছের খামারে বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি।

পুলিশ জানায়, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


  বিষয়:   ময়মনসিংহ  গফরগাঁও  মাছ  খামার  বিদ্যুৎ  লাইন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: