আপনারা মোনাফেকি করেই এবার গাঙ পার হতে পেরেছেন, বিএনপিকে মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপিকে উদ্দেশ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, মোনাফেকি ও দ্বিচারিতা করেই একবার গাঙ পার হতে পেরেছেন।

2026-04-25T19:55:26+00:00
2026-04-25T19:55:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
আপনারা মোনাফেকি করেই এবার গাঙ পার হতে পেরেছেন, বিএনপিকে মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:৫৫ পিএম 
সমাবেশে বক্তব্য রাখছেন মাওলানা মামুনুল হক। ছবি : সংগৃহীত
বিএনপিকে উদ্দেশ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, মোনাফেকি ও দ্বিচারিতা করেই একবার গাঙ পার হতে পেরেছেন। ভবিষ্যতে আপনারা (বিএনপি) জাতির কাঠগড়ায় আসামি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে মামুনুল হক বলেন, বিএনপি এখন যেই রাজনীতি করছে সেটা তাদের দুটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, একটি হলো– সুবিধাবাদের রাজনীতি, আরেকটি হলো দ্বিচারিতার রাজনীতি।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে থেকেই তারা তলে তলে গণভোটে ‘না’-ভোটের পক্ষে প্রচার শুরু করেছিল। ৩০০ আসনের প্রার্থী এবং বিএনপির সব অঙ্গসংগঠনসহ গোটা জনশক্তি ‘না’-ভোটের পক্ষে গোপনে কাজ করেছে। কিন্তু যখন তারা দেখল যে ‘হ্যাঁ’-ভোটের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, তখন পরাজয়ের ভয়ে শেষ মুহূর্তে বিএনপির চেয়ারম্যান বাধ্য হয়ে ‘হ্যাঁ’-ভোটের পক্ষে কথা বলেছেন এবং প্রচার চালিয়েছেন। কিন্তু যেই তারা বৈতরণি পার হলেন, অমনি জাতির কাছে দেওয়া সেই অঙ্গীকার বিএনপির চেয়ারপারসন ভুলে গেলেন।


মামুনুল হক বলেন, এই মোনাফেকি করে দ্বিচারিতা করে একবার গাঙ পার হতে পেরেছেন। ভবিষ্যতে আপনারা জাতির কাঠগড়ায় আসামি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। সুবিধাবাদের রাজনীতি বাদ দেন। গণভোটের রায় কার্যকর করুন। সংবিধান সংশোধনের ওই সব বুঝ বাংলার মানুষ আর দেখতে আর বুঝতে চায় না। ১৭টি সংবিধানের সংশোধন বাংলাদেশে হয়েছে। কিন্তু এই সংশোধন এগুলো টেকসই হয় না। এবারের মানুষের ম্যান্ডেট ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে সংসদকে গাঠনিক ক্ষমতার মাধ্যমে সংবিধানের আমল সংস্কার মানুষ দেখতে চেয়েছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির সাখাওয়াত হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান) সহ ১১দলীয় ঐক্য’র শীর্ষ নেতারা।

এফআর


  বিষয়:   মোনাফেকি  গাঙ  বিএনপি  মামুনুল হক 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: