ওমানের সুলতানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (২৬ এপ্রিল) ওমানের রাজধানী মাস্কাটে

2026-04-26T14:06:42+00:00
2026-04-26T14:06:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ওমানের সুলতানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:০৬ পিএম 
সংগৃহীত ছবি
ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (২৬ এপ্রিল) ওমানের রাজধানী মাস্কাটে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়,  বৈঠকে মূলত মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা প্রচেষ্টার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

দীর্ঘদিন ধরেই ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সংযোগ রক্ষাকারী হিসেবে ওমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংকটেও দেশটি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। উত্তেজনা প্রশমনে মাস্কাট নিয়মিত আলোচনার আয়োজন করছে। ওমান সরকার শুরু থেকেই ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে ‘অবৈধ এবং অস্থিতিশীল’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়ে আসছে।

/কহু 



  বিষয়:   ওমান  সুলতান  ইরান  পররাষ্ট্রমন্ত্রী  বৈঠক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: