ঢাবিতে বজ্রপাতে আহত ২ ছাত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলায় বজ্রপাতে দুই নারী শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা

2026-04-26T21:38:11+00:00
2026-04-26T21:38:11+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
ঢাবিতে বজ্রপাতে আহত ২ ছাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:৩৮ পিএম 
প্রতীকী ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলায় বজ্রপাতে দুই নারী শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)। তারা দুজনই বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী।

আহতদের সহপাঠী অগ্নিলা স্বর্ণালী জানান, আজ বিকেলে বৃষ্টির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাতে তারা অচেতন হয়ে পড়ে। বিষয়টি আমরা জানতে পেরে তাদের উদ্ধার করে নিয়ে আসি। বর্তমানে মেডিসিন ভবনে তাদের চিকিৎসা চলছে।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বজ্রপাতে দুই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বর্তমানে মেডিসিন ভবনে তাদের চিকিৎসা চলছে।

এফআর
  বিষয়:   ঢাবি  বজ্রপাত  আহত  ছাত্রী 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: