আলোচনা থমকে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে অচলাবস্থা এবং মধ্যস্থতা আলোচনা থমকে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধি পেয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে

2026-04-27T15:47:01+00:00
2026-04-27T15:47:01+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আলোচনা থমকে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৩:৪৭ পিএম 
ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালীতে অচলাবস্থা এবং মধ্যস্থতা আলোচনা থমকে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধি পেয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১০৭.৫০ ডলারে কেনাবেচা হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়। কিন্তু ইরান ও আমেরিকার মধ্যে চলমান সংঘাত এবং উত্তেজনার কারণে গত কয়েক সপ্তাহ ধরে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ রয়েছে। কূটনৈতিক পর্যায়ে শান্তি আলোচনার কোনো সুরাহা না হওয়ায় সরবরাহ সংকটের আশঙ্কায় বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।


/কহু
  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  পাকিস্তান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: