হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

কূটনৈতিক প্রতিবেদক

আন্তর্জাতিক

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় হুতিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে মোঃ সজিব হোসেন নামে এক বাংলাদেশি

2026-10-05T20:37:52+00:00
2026-10-05T20:37:52+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:৩৭ পিএম 
নিহত বাংলাদেশি নাগরিক মোঃ সজিব হোসেন। ছবি : সংগৃহীত
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় হুতিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে মোঃ সজিব হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার আরামকোর একটি স্থাপনায় এ হামলার ঘটনা ঘটে।

সোমবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র বা ড্রোন আঘাত হানলে বাংলাদেশি নাগরিক মোঃ সজিব হোসেন নিহত হন।


নিহত সজিব হোসেনের বাড়ি কুমিল্লা জেলায়। সৌদি আরবে কর্মরত অবস্থায় হামলায় বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে সজিব হোসেনের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। প্রয়োজনীয় সার্বিক সহযোগিতাও দেওয়া হচ্ছে।

মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে দেশে পাঠানোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস প্রয়োজনীয় সমন্বয় করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


সময়ের আলো/এমকে
  বিষয়:   হুতি  হামলা  সৌদি  প্রাণ  বাংলাদেশি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: