মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ

সময়ের আলো ডেস্ক

প্রবাস

মালয়েশিয়ার সেরি কাম্বাঙ্গান এলাকার সাউথ সিটি প্লাজা থেকে এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। জানা গেছে, নিখোঁজ শিক্ষার্থীর নাম এস এম

2026-04-27T18:55:50+00:00
2026-04-27T18:55:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রবাস
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:৫৫ পিএম 
এস এম গোলাম রাব্বি। সংগৃহীত ছবি
মালয়েশিয়ার সেরি কাম্বাঙ্গান এলাকার সাউথ সিটি প্লাজা থেকে এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। জানা গেছে, নিখোঁজ শিক্ষার্থীর নাম এস এম গোলাম রাব্বি (২২)। 

রোববার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে মোবাইল ফোন মেরামতের কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে গোলাম রাব্বির খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রাব্বি কুয়ালালামপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কেএলইউএসটি) কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, বাসা থেকে বের হওয়ার সময় রাব্বির সঙ্গে জাতীয় পরিচয়পত্র ও বৈধ ভিসা ছিল। তার পাসপোর্ট নম্বর এ১৫০৮৬৫২১। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা শার্ট ও জিন্সের প্যান্ট। 

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে কিছুটা মানসিক চাপে ছিলেন রাব্বি। 

  
ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। এই ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।
 
গোলাম রাব্বির সন্ধান পাওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। তাকে খুঁজে পাওয়া গেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। 

যোগাযোগ : +৮৮০১৭৭১৫২২৪৩৫, +৬০১০৯৭১৮৩৬৭, +৬০১১৫৩৪৩১২৯৫

/ইউএমএইচ










  বিষয়:   মালয়েশিয়া  শিক্ষার্থী  নিখোঁজ 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: