আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলচেষ্টা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

চট্টগ্রাম প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক দখল ও নির্মাণকাজ চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

2026-04-27T21:12:20+00:00
2026-04-27T21:12:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলচেষ্টা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:১২ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক দখল ও নির্মাণকাজ চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী কান্তা শীল (৬২) জানান, হালিশহর থানাধীন হিন্দুপাড়া, ঈদগাঁও হাজার দীঘির পশ্চিম পাড় এলাকার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান। জমিটি তার স্বামী মৃত রতন কান্তি শীলের পৈতৃক সম্পত্তি বলে দাবি করে আসছেন তারা এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং আদালত থেকে স্পষ্ট নিষেধাজ্ঞাও জারি আছে।

অভিযোগ অনুযায়ী, সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সসম্প্রতি অভিযুক্তরা ওই জমিতে নির্মাণসামগ্রী এনে জোরপূর্বক নির্মাণকাজ শুরু করে। এতে বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারকে গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে।

কান্তা শীল বলেন, ‘গত ২০ এপ্রিল বিকেলে আমি নির্মাণকাজে বাধা দিলে তারা আমাকে মারধরের চেষ্টা করে। হাত-পা ভেঙে ফেলা এবং হত্যার করে গুম করার হুমকিও দেয়। এরপর থেকে আমরা চরম আতঙ্কে আছি।’


স্থানীয় এক বাসিন্দা জানান, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। সম্প্রতি হঠাৎ করে নির্মাণকাজ শুরু করায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষও উদ্বিগ্ন।

এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যদি এভাবে নির্মাণকাজ চলতে থাকে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

অন্যদিকে ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উদ্দিন জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই



  বিষয়:   আদালতের নিষেধাজ্ঞা  জমি দখল  পরিবার  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: