‘আগুন নিয়ে খেলছে’ হিজবুল্লাহ, লেবাননকে হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হিজবুল্লাহর অবস্থান ও চ্যালেঞ্জিং আচরণ লেবাননের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।ফরাসি সংবাদ

2026-04-27T21:38:08+00:00
2026-04-27T21:38:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘আগুন নিয়ে খেলছে’ হিজবুল্লাহ, লেবাননকে হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:৩৮ পিএম 
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। সংগৃহীত ছবি
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হিজবুল্লাহর অবস্থান ও চ্যালেঞ্জিং আচরণ লেবাননের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানায়, হিজবুল্লাহ নেতা নাইম কাসেম সরাসরি তেল আবিব ও বৈরুতের মধ্যে প্রস্তাবিত আলোচনার বিরোধিতা করার পর এই মন্তব্য করেন কাৎজ।

তিনি জাতিসংঘের লেবানন বিষয়ক দূত জেনিন হেনিস-প্লাসচার্টকে বলেন, নাইম কাসেম আগুন নিয়ে খেলছেন এবং সেই আগুন হিজবুল্লাহ ও পুরো লেবাননকে গ্রাস করবে। 


কাৎজ আরও সতর্ক করে বলেন, লেবানন সরকার যদি হিজবুল্লাহ নামের ‘সন্ত্রাসী সংগঠনের ছায়ায়’ নিজেদের আড়াল করে রাখে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং আগুন লেবাননের সিডার বনভূমি পর্যন্ত ছড়িয়ে পড়বে। 

এই বক্তব্যকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 


/ইউএমএইচ


  বিষয়:   ইসরায়েল কাৎজ  ইসরায়েল  হিজবুল্লাহ  লেবানন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: