চুক্তি করতে ইরান সত্যিই আগ্রহী : রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, তবে যেকোনো চুক্তির প্রধান শর্ত হতে হবে যাতে

2026-04-27T22:52:46+00:00
2026-04-27T22:52:46+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
চুক্তি করতে ইরান সত্যিই আগ্রহী : রুবিও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:৫২ পিএম 
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, তবে যেকোনো চুক্তির প্রধান শর্ত হতে হবে যাতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।  

আল-জাজিরার বরাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, আমার মনে হয় তারা যে সংকটে আছে, সেখান থেকে বের হতে তারা সত্যিই আগ্রহী। 

তিনি ইরানের দুর্বল অর্থনৈতিক অবস্থার দিকেও ইঙ্গিত করেন—যার মধ্যে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি, বেতন পরিশোধে সমস্যা এবং চলমান নিষেধাজ্ঞার চাপ। রুবিওর মতে, সংঘাত শুরুর আগে ইরানের যেসব সমস্যা ছিল, সেগুলো এখনও রয়েছে, বরং অনেক ক্ষেত্রে আরও খারাপ হয়েছে। 


তিনি আরও বলেন, আমাদের নিশ্চিত করতে হবে, যেকোনো চুক্তি এমন হবে যেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির দিকে দ্রুত এগোতে না পারে।  

তার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য নতুন সমঝোতা নিয়ে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। 


/ইউএমএইচ


  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  মার্কো রুবিও 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: