ইতালিতে ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সময়ের আলো ডেস্ক

প্রবাস

ইতালিতে ট্রেন দুর্ঘটনায় মো. শফিকুল ইসলাম (৫৫) নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।স্থানীয় সময় রোববার (২৬ এপ্রিল) ইতালির বেরগামোর লেভা

2026-04-27T23:29:05+00:00
2026-04-27T23:35:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রবাস
ইতালিতে ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:২৯ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৬ ১১:৩৫ পিএম
মো. শফিকুল ইসলাম। সংগৃহীত ছবি
ইতালিতে ট্রেন দুর্ঘটনায় মো. শফিকুল ইসলাম (৫৫) নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। 

স্থানীয় সময় রোববার (২৬ এপ্রিল) ইতালির বেরগামোর লেভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম কসবা উপজেলার জাজিসার গ্রামের আব্দুস ছামাদের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম ২৭ বছর ধরে ইতালিতে রয়েছেন।


কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। সেখানে অবস্থানরত বাংলাদেশিরা বিষয়টি পরিবারকে জানায়। সেখানকার একটি হাসপাতাল মর্গে তার লাশ রাখা হয়েছে। শফিকুলের স্ত্রী ও চার সন্তান রয়েছে। 

শফিকুলের ভাতিজা সাইফুল ইসলাম জানান, বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।


/ইউএমএইচ


  বিষয়:   ইতালি  ট্রেন দুর্ঘটনা  নিহত 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: