দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নতুন দর ঘোষণা করে সংগঠনটি। একই দিন সকাল ১০টা থেকে এই মূল্য কার্যকর হয়েছে।
সর্বশেষ সমন্বয়ে ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে ২২ ক্যারেট স্বর্ণে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (বিশুদ্ধ স্বর্ণ) দামের পরিবর্তনের কারণেই এই সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দর অনুযায়ী-২২ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
২১ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা।
১৮ ক্যারেট: ২ লাখ ২১৩ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
এর আগে ২৩ এপ্রিল সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৫ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য সমন্বয়ের ঘটনা ঘটেছিল। স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও।