রেমিট্যান্সের অর্থ বৈদেশিক মুদ্রায় রাখার সুযোগ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সের অর্থ দেশে এসে সরাসরি বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করা যাবে। বিদেশি এক্সচেঞ্জ হাউস ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার

2026-09-23T22:58:41+00:00
2026-09-23T22:58:41+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
রেমিট্যান্সের অর্থ বৈদেশিক মুদ্রায় রাখার সুযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৮ পিএম 
বৈদেশিক মুদ্রা। ছবি : সংগৃহীত
বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সের অর্থ দেশে এসে সরাসরি বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করা যাবে। বিদেশি এক্সচেঞ্জ হাউস ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের (আইএমটিও) মাধ্যমে আসা রেমিট্যান্স নির্দিষ্ট শর্তে প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) ও নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাবে জমা রাখার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রায় সঞ্চয়ের সুযোগ বাড়ানো এবং রেমিট্যান্স গ্রহীতাদের সুবিধা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, প্রচলিত বৈদেশিক মুদ্রা বিধিমালা অনুসরণ করে রেমিট্যান্সের অর্থ বৈদেশিক মুদ্রা হিসাবে জমার সুযোগ আরও সহজ করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদ্যমান নিয়মে ব্যাংকিং চ্যানেলে পাওয়া বৈদেশিক মুদ্রার রেমিট্যান্সের বিপরীতে পিএফসি ও এনএফসিডি হিসাবে অর্থ জমা রাখার সুযোগ রয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে বিদেশি এক্সচেঞ্জ হাউস ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে পাঠানো রেমিট্যান্সও এ সুবিধার আওতায় আসবে।

অর্থাৎ এসব প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে আসা রেমিট্যান্স নির্ধারিত যোগ্যতা পূরণ করলে সরাসরি বৈদেশিক মুদ্রা হিসাবে জমা রাখা যাবে। তবে এ ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত বিদ্যমান সব নিয়ম ও শর্ত মেনে চলতে হবে।


কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তে রেমিট্যান্স গ্রহীতাদের বৈদেশিক মুদ্রায় সঞ্চয়ের সুযোগ বাড়বে। দেশে আসা অর্থের পুরোটা স্থানীয় মুদ্রায় রূপান্তর না করে একটি অংশ বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করার সুযোগ পাবেন তারা।

বিশেষ করে যেসব প্রবাসী যে দেশে কাজ করেন, সেখানে নিজস্ব ব্যাংক হিসাব পরিচালনা করেন না, তাদের জন্য এ সুবিধা গুরুত্বপূর্ণ হতে পারে। বিদেশে উপার্জিত অর্থ দেশে পাঠানোর পর এর একটি অংশ বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করতে পারবেন তারা।

সংশ্লিষ্টদের মতে, নতুন ব্যবস্থায় বৈধ চ্যানেলে আসা রেমিট্যান্সের অর্থ ব্যবহারে গ্রাহকদের বিকল্প বাড়বে। একই সঙ্গে দেশে বৈদেশিক মুদ্রায় আমানত রাখার সুযোগও সম্প্রসারিত হবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   রেমিট্যান্স  অর্থ বৈদেশিক মুদ্রা 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: