ফেনীতে আটকা ‘চট্টলা এক্সপ্রেস’, ভোগান্তিতে শত শত যাত্রী

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঢাকাগামী চট্টগ্রাম-ঢাকা রুটের চট্টলা এক্সপ্রেস ট্রেনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলস্টেশনে আটকে পড়েছে প্রায় ৮০০ যাত্রী। ইঞ্জিনের একটি

2026-04-28T11:34:48+00:00
2026-04-28T11:34:48+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ইঞ্জিনে ত্রুটি
ফেনীতে আটকা ‘চট্টলা এক্সপ্রেস’, ভোগান্তিতে শত শত যাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১১:৩৪ এএম 
ফেনীতে আটকা চট্টগ্রাম-ঢাকা চট্টলা এক্সপ্রেস। ছবি : সংগৃহীত
ঢাকাগামী চট্টগ্রাম-ঢাকা রুটের চট্টলা এক্সপ্রেস ট্রেনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলস্টেশনে আটকে পড়েছে প্রায় ৮০০ যাত্রী। ইঞ্জিনের একটি অংশ থেকে ধোঁয়া বের হতে শুরু করলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে, আহত হন এক রেলকর্মীও।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ফেনী স্টেশনে প্রবেশের সময় এই অঘটন ঘটে।

রেলওয়ে কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি ফেনী স্টেশনে পৌঁছালে ইঞ্জিনের ‘ট্যাবলেট কভার’ নামের ছোট চেম্বারগুলো থেকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকে। বিষয়টি দেখতে গিয়ে ট্রেনের সহকারী লোকোমাস্টার মোহাম্মদ কাওসার ধোঁয়ার সংস্পর্শে অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন

পরবর্তীতে রেলকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের মতে, ধোঁয়ায় তার মুখমণ্ডল ও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইঞ্জিন ত্রুটির কারণে ট্রেনটি স্টেশনে থেমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দীর্ঘ সময় ট্রেন না ছাড়ায় অনেকে চরম অনিশ্চয়তায় পড়েন।

এক যাত্রী জানান, ‘ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। প্রথমে কিছুই বুঝতে পারিনি, পরে জানতে পারি ইঞ্জিনে সমস্যা হয়েছে। এখন অপেক্ষা ছাড়া উপায় নেই।’

ফেনী রেলস্টেশনের স্টেশনমাস্টার জানিয়েছেন, লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হচ্ছে। সেটি পৌঁছালে বিকল চট্টলা এক্সপ্রেসটি পুনরায় চলাচল শুরু করবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, যাত্রীদের সুবিধার্থে নিয়মিত মাইকিং করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্টেশনে ট্রেনটি আটকে থাকলেও পাশের অন্য লাইনগুলো সচল রয়েছে। ফলে ঢাকা-চট্টগ্রাম রুটে অন্যান্য ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ।

ফেনীর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত রেলকর্মীর অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে পুরো ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ইঞ্জিন ত্রুটির কারণ তদন্তে কাজ শুরু করেছে বলে জানা গেছে।

এএডি/


  বিষয়:   ইঞ্জিন  ত্রুটি  ফেনী  চট্টলা এক্সপ্রেস  ভোগান্তি  যাত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: