কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (২৭ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে

2026-04-28T14:57:34+00:00
2026-04-28T15:00:11+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
শ্রীলঙ্কার কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (২৭ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

পুলিশের বরাত দিয়ে বিবিসি সিনহালা জানিয়েছে, গ্রেফতারকৃত ভিক্ষুরা মূলত শিক্ষার্থী। অজ্ঞাত এক দাতার সৌজন্যে চার দিনের থাইল্যান্ড সফর শেষে তারা দেশে ফিরছিলেন। লাগেজের ভেতরে বিশেষ কায়দায় তৈরি ‘ফলস ওয়াল’ বা দ্বৈত স্তরের মাঝে এই মাদক লুকিয়ে রাখা হয়েছিল। তবে মাদকের এই প্যাকেটগুলো স্কুলসামগ্রী ও মিষ্টির প্যাকেটের ভেতরে রাখা ছিল বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে ২৩তম আরেক ভিক্ষুকে কলম্বোর একটি উপশহর থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিজে থাইল্যান্ড সফরে না গেলেও অন্যদের বুঝিয়েছিলেন, এই পার্সেলগুলো ‘অনুদান’ হিসেবে পাঠানো হচ্ছে এবং বিমানবন্দর থেকে ভ্যানে করে এগুলো সংগ্রহ করা হবে। পুলিশের প্রাথমিক ধারণা, অনেক ভিক্ষু হয়তো জানতেনই না যে তাদের ব্যাগে আসলে কী রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, তদন্ত চলাকালে পুলিশের মাদক ব্যুরো কতিপয় ভিক্ষুর মোবাইল ফোনে থাইল্যান্ডে অবকাশ যাপনের কিছু ছবি ও ভিডিও খুঁজে পেয়েছে, যেখানে তাদের সাধারণ পোশাকে দেখা গেছে। গত রোববার আদালতে হাজির করা হলে ২২ জন ভিক্ষুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শ্রীলঙ্কার ইতিহাসে এই প্রথম কোনো বড় আকারের মাদক চোরাচালান চক্রে একসাথে এতজন ভিক্ষুর সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেল।

/কহু
  বিষয়:   কলম্ব  গাঁজা  বৌদ্ধ  ভিক্ষু 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: