হুমকির অভিযোগে মুখ খুললেন অভিনেত্রী রূপাঞ্জনা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে

2026-04-28T14:58:38+00:00
2026-04-28T14:58:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
হুমকির অভিযোগে মুখ খুললেন অভিনেত্রী রূপাঞ্জনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৫৮ পিএম 
অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে তিনি দাবি করেছেন, তাকে উদ্দেশ্য করে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।

সম্প্রতি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই নানা ধরনের কটূক্তির মুখে পড়ছেন বলে জানান এই অভিনেত্রী। তবে সবকিছুর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে তিনি উল্লেখ করেছেন হুমকির ঘটনা।

সোমবার (২৮ এপ্রিল) ফেসবুক লাইভে এসে রূপাঞ্জনা বলেন, সমালোচনার সীমা পেরিয়ে তাকে সরাসরি ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এতে তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, বিষয়টি আর অবহেলা করবেন না এবং আইনি ব্যবস্থা নেবেন।

তার ভাষায়, একজন নারী হিসেবে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দীর্ঘ ক্যারিয়ারে নিজের অবস্থান তৈরি করেও কেন তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে- সেটিও প্রশ্ন তুলেছেন তিনি।
আরও পড়ুন

অভিনেত্রী অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। তিনি বলেন, নারীর নিরাপত্তা নিয়ে কথা বললেও বাস্তবে কিছু মানুষের আচরণ তার সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরে।

একইসঙ্গে তিনি কড়া ভাষায় সতর্ক করে দেন- যারা তাকে হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। দ্বিতীয় দফার ভোটের আগে প্রচারণা তুঙ্গে থাকায় রাজনৈতিক উত্তাপও বেড়েছে। এমন প্রেক্ষাপটে রূপাঞ্জনার এই অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রূপাঞ্জনা মিত্র জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন তিনি। তার মতে, রাজনৈতিক মতভেদ থাকলেও ব্যক্তিগত আক্রমণ বা সহিংস হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এএডি/


  বিষয়:   হুমকি  অভিযোগ  মুখ  অভিনেত্রী  রূপাঞ্জনা  রূপাঞ্জনা মিত্র 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: