ঘরে ঢুকে পড়ল প্রাইভেটকার, মাদকসহ চালক আটক

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে ঘুমন্ত মানুষের বাড়িতে ঢুকে পড়ল প্রাইভেটকার। ঘরের দেওয়াল চাপায় আহত হয়েছেন আরশাদ আলী নামের

2026-04-29T11:43:22+00:00
2026-04-29T11:43:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঘরে ঢুকে পড়ল প্রাইভেটকার, মাদকসহ চালক আটক
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১১:৪৩ এএম 
ঘরে ঢুকে পড়ল প্রাইভেটকার। ছবি : সময়ের আলো
মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে ঘুমন্ত মানুষের বাড়িতে ঢুকে পড়ল প্রাইভেটকার। ঘরের দেওয়াল চাপায় আহত হয়েছেন আরশাদ আলী নামের এক ব্যক্তি। ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব নামের মাদক পাচারকারীকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা।

বুধবার (২৯ এপ্রিল) ভোর পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেরঘরিয়া গ্রামের সড়কের পাশে আরশাদ আলীর বাড়ি। ভোরে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি প্রাইভেটকার ঘরে আঘাত করে। এতে বাড়ির ইটের দেয়াল ভেঙ্গে পড়ে আহত হন বাড়ি মালিক আরশাদ আলী। প্রাইভেটকার ঘরে ধাক্কা দিয়ে উল্টে পড়ে রাস্তার উপরে। এসময় আশেপাশের লোকজন ছুটে যায়। ‌প্রাইভেটকারে গাঁজা থাকায় স্থানীয়রা আটকে রাখেন প্রাইভেটকার চালক অনিক হোসেন বিপ্লবকে।
আরও পড়ুন

এ সময় পুলিশ ঘটনার স্থলে পৌঁছালে স্থানীয়রা অনিককে পুলিশের কাছে সোপর্দ করে। আহত আরশাদ আলীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের এসআই অনুপ কুমার দাস জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দ্রুত গতিতে যাওয়ার সময় প্রাইভেটকার ওই বাড়িতে ঢুকে পড়ে। গাজা ও প্রাইভেটকারসহ বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এই ঘটনার সাথে আর কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

এএডি/


  বিষয়:   প্রাইভেটকার  মাদক  চালক  আটক  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: