মামলা থেকে অব্যাহতি পেলেন মোয়াজ্জেম হোসেন

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বহুল আলোচিত বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন রাজধানীর ব্যবসায়ী ও হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।বুধবার (২৯

2026-04-29T12:31:59+00:00
2026-04-29T12:31:59+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
খনি দুর্নীতি
মামলা থেকে অব্যাহতি পেলেন মোয়াজ্জেম হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১২:৩১ পিএম 
প্রতীকী ছবি
বহুল আলোচিত বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন রাজধানীর ব্যবসায়ী ও হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

বুধবার (২৯ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

Advertisement
বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় প্রদান করেন। পরে আসামিপক্ষের আইনজীবী খন্দকার মারুফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার নথি অনুযায়ী, মোয়াজ্জেম হোসেন চূড়ান্ত অভিযোগপত্রে আসামি হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন। তবে আদালতের সাম্প্রতিক আদেশে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো।
আরও পড়ুন

এই মামলাটি দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে। এর প্রধান আসামিদের তালিকায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২০২৪ সালের ২৭ নভেম্বর তাকে এই মামলা থেকে অব্যাহতি দেয় হাইকোর্ট।

এছাড়া বিএনপির শীর্ষ পর্যায়ের দুই নেতা খন্দকার মোশাররফ হোসেন এবং আলতাফ মাহমুদকেও আগেই অব্যাহতি দেওয়া হয়।

উল্লেখ্য, বড় পুকুরিয়া কয়লা খনি সংক্রান্ত এই মামলা মূলত তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের করা হয় এবং এরপর বিভিন্ন সময়ে এর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এএডি/
  বিষয়:   মামলা  অব্যাহতি  মোয়াজ্জেম হোসেন  খনি  দুর্নীতি 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: