মঙ্গলবার দেশের কোথাও লোডশেডিং হয়নি : বিদ্যুৎ বিভাগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকায় মঙ্গলবার দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ঘাটতি না থাকায় সারাদেশে বিদ্যুৎ সরবরাহ ছিল

2026-04-29T13:43:05+00:00
2026-04-29T14:04:29+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
মঙ্গলবার দেশের কোথাও লোডশেডিং হয়নি : বিদ্যুৎ বিভাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১:৪৩ পিএম  আপডেট: ২৯.০৪.২০২৬ ২:০৪ পিএম
প্রতীকী ছবি
বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকায় মঙ্গলবার দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ঘাটতি না থাকায় সারাদেশে বিদ্যুৎ সরবরাহ ছিল স্থিতিশীল, যা সাম্প্রতিক সময়ের তুলনায় স্বস্তিদায়ক পরিস্থিতি হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (২৯ এপ্রিল) এক আনুষ্ঠানিক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার মধ্যে ভারসাম্য থাকায় সেদিন কোনো এলাকায় লোডশেডিং কার্যকর করতে হয়নি।

এর আগে ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতি আরও উন্নত হবে এবং লোডশেডিং ধীরে ধীরে কমে আসবে। তার এমন বক্তব্যের পর থেকেই বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আশার কথা শোনা যাচ্ছিল।
আরও পড়ুন

তবে গত ২৩ এপ্রিল বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা জানান, আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং সরবরাহ সংকটের কারণে পর্যাপ্ত জ্বালানি আমদানি কিছুটা বাধাগ্রস্ত হয়, যার প্রভাব বিদ্যুৎ উৎপাদনে পড়েছিল। সে সময় গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিং ব্যবস্থাপনায় সমন্বয়ের কথা জানানো হয়।

এছাড়া ঢাকায় পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট পরিমাণ লোডশেডিংয়ের পরিকল্পনার কথাও আলোচনায় আসে, যাতে শহর ও গ্রামাঞ্চলের মধ্যে বিদ্যুৎ বণ্টনে ভারসাম্য আনা যায়।

বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, উৎপাদন সক্ষমতা ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকলে লোডশেডিংয়ের প্রয়োজন হবে না। তবে আন্তর্জাতিক বাজার ও জ্বালানি পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

এএডি/
  বিষয়:   মঙ্গলবার  দেশ  লোডশেডিং  বিদুৎ  বিভাগ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: