নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার সাহাপুর এলাকায় অভিযান

2026-04-29T13:44:37+00:00
2026-04-29T13:44:37+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ গ্রেফতার ৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। একই দিন বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর মডেল থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে সান্তাহার-নাটোর সড়কের একটি ছমিলের সামনে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। পুলিশ সেখানে অভিযান চালালে সাতজনকে গ্রেফতার করা সম্ভব হলেও কয়েকজন পালিয়ে যান। গ্রেফতারকৃতরা মূলত জয়পুরহাট ও বগুড়া জেলার বাসিন্দা। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ট্রাক, একটি মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত অটোভ্যান, দেশি অস্ত্র এবং আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে জয়পুরহাট, বগুড়া ও নওগাঁর বিভিন্ন সড়কে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। আসামিরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে এবং এই গ্রেপ্তারের ফলে সড়কে অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসবে বলে আশা করা হচ্ছে। পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/কহু


  বিষয়:   ডাকাত  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: