৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদন্ড

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহে ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬

2026-04-29T17:33:26+00:00
2026-04-29T17:33:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদন্ড
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:৩৩ পিএম 
প্রতীকী ছবি
ময়মনসিংহে ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কবির হোসেন রুবেল মিয়া (৩৫) মহানগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাবুল মিয়ার ছেলে। আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান শিশু ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, গত ২০১৬ সালের ৩১ আগস্ট সন্ধ্যার পর ওই শিশু নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় রুবেল মিয়া পিছন থেকে মুখ চেপে ধরে চাকু দেখিয়ে হত্যার ভয় দেখায়। পরে নগরীর একটি নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এবং কাউকে কিছু বললে হত্যার হুমকি দেন। পরে ওই শিশু রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে। 


পরে পরিবারের জিজ্ঞাসাবাদ করলে শিশু ঘটনার বিস্তারিত বলে। এই ঘটনায় ভিক্টিম শিশুর বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। 

মামলার ১০ বছর পর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। একই সাথে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই প্রথম যাবজ্জীবন সাজা প্রদান করে।

মামলায় বিশেষ সরকারি কৌঁশুলী ছিলেন মজিবুর রহমান এবং তিনিই মামলাটি পরিচালনা করেন।

/কেএইচও


  বিষয়:   শিশু  ধর্ষণ  যুবক  যাবজ্জীবন কারাদন্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: