কালবৈশাখী ঝড়ে উড়ে গেল বিদ্যালয়ের চাল

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির নলছিটি উপজেলার ৩ নং কুলকাঠি ইউনিয়নের ১৩ নং দেলদুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ঝড়ের

2026-04-29T20:16:44+00:00
2026-04-29T20:16:44+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কালবৈশাখী ঝড়ে উড়ে গেল বিদ্যালয়ের চাল
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:১৬ পিএম 
ঝড়ে উড়ে গেল বিদ্যালয়ের চাল। ছবি : সময়ের আলো
ঝালকাঠির নলছিটি উপজেলার ৩ নং কুলকাঠি ইউনিয়নের ১৩ নং দেলদুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যালয়ের অস্থায়ী টিনশেড ঘরের চালা উড়ে যায়। এতে পাঠদান কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টির পুরোনো ভবন দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী হওয়ায় ঐ ভবনের পাশে একটি টিনশেড ঘর নির্মাণ করে সেখানে পাঠদান চালু রাখা হয়। তবে বুধবারের কালবৈশাখী ঝড়ে সেই টিনশেড ঘরের চালা উড়ে যায়।

Advertisement
বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ২০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। হঠাৎ করে শ্রেণিকক্ষ সংকট তৈরি হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে নতুন ভবনের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। ঝড়ের পর পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
  বিষয়:   ঝালকাঠি  নলছিটি  কুলকাঠি  দেলদুয়ার  সরকারি  প্রাথমিক  বিদ্যালয় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: