নতুন চমকে ফিরছেন রিচা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

এবার গোয়েন্দা হয়ে ফিরছেন সঞ্জয় লীলা বানসালির আলোচিত ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’র লাজ্জো চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত বলিউড অভিনেত্রী রিচা

2026-04-30T04:12:19+00:00
2026-04-30T04:12:19+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
নতুন চমকে ফিরছেন রিচা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৪:১২ এএম 
রিচা চাড্ডা। ছবি : সংগৃহীত
এবার গোয়েন্দা হয়ে ফিরছেন সঞ্জয় লীলা বানসালির আলোচিত ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’র লাজ্জো চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত বলিউড অভিনেত্রী রিচা চাড্ডার কথা। দর্শকদের চমকে দিতে এবার তিনি পিরিয়ড ড্রামার সেই জৌলুস ও আবেগঘন চরিত্র থেকে বেরিয়ে  একটি ক্রাইম থ্রিলার সিরিজে নাম লিখিয়েছেন, যেখানে তাকে দেখা যাবে একজন দুর্ধর্ষ গোয়েন্দার ভূমিকায় অভিনয় করতে।

জানা গেছে, একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য এই নতুন সিরিজটি নির্মাণ করা হচ্ছে এবং এরই মধ্যে এর দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। সিরিজটিতে রিচা একজন তদন্তকারী কর্মকর্তার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন, যার ওপর ন্যস্ত হয়েছে একটি অত্যন্ত জটিল ও রহস্যময় অপরাধের জট খোলার দায়িত্ব। মূলত রহস্য ও রোমাঞ্চের এক অনন্য সংমিশ্রণে এই সিরিজের গল্পটি সাজানো হয়েছে।

যদিও নির্মাতাদের পক্ষ থেকে সিরিজের নাম বা প্রেক্ষাপট সম্পর্কে এখনও কড়া গোপনীয়তা বজায় রাখা হয়েছে, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে যে এটি হবে প্রচলিত ক্রাইম থ্রিলার থেকে বেশ ভিন্ন ও স্বতন্ত্র ধাঁচের। এখানে রিচার চরিত্রটি হবে অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং সাহসী। সামাজিক ও পারিপার্শ্বিক বিভিন্ন চাপের মুখে দাঁড়িয়ে একজন নারী গোয়েন্দা কীভাবে অপরাধের নেপথ্যের সত্য উদঘাটন করেন, সেটিই পর্দায় ফুটিয়ে তোলা হবে।

ওটিটি প্ল্যাটফর্মে নিজের শক্ত অবস্থান বজায় রাখতে রিচা চাড্ডা এই প্রজেক্টের পেছনে কঠোর পরিশ্রম করছেন বলে জানিয়েছেন এই সিরিজটির সঙ্গে সংশ্লিষ্টরা। শিগগিরই এই সিরিজের নাম এবং মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। 

দীর্ঘ ক্যারিয়ারে রিচা চাড্ডা সবসময়ই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন। ‘গ্যাংস অব ওয়াসিপুর’ থেকে শুরু করে ‘মাসান’ কিংবা ‘ফুকরে’- প্রতিটি কাজই তার বহুমুখী প্রতিভার প্রমাণ দেয়। ‘হীরামন্ডি’র মতো বড় ক্যানভাসের কাজের পর একজন তদন্তকারীর ভূমিকায় তার এই রূপান্তর অভিনয়জীবনের নতুন একটি মাইলফলক হিসেবে দেখছেন চলচ্চিত্র-সংশ্লিষ্টরা। 

তার এই নতুন অবতার দেখার জন্য ভক্তদের মাঝেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রথাগত বিনোদনের বাইরে এই ধরনের বুদ্ধিবৃত্তিক ও রহস্যঘেরা চরিত্রের মাধ্যমে তিনি আবারও নিজের অভিনয়দক্ষতার এক নতুন দিক উন্মোচন করবেন বলে ধারণা করা হচ্ছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   নতুন  চমক  রিচা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: