লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই : ইসরায়েলি সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির বলেছেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না। দেশটিতে ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত

2026-04-30T13:03:28+00:00
2026-04-30T13:03:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই : ইসরায়েলি সেনাপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১:০৩ পিএম 
ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির। ছবি : সংগৃহীত
ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির বলেছেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না। দেশটিতে ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকার মধ্যেই তিনি এ কথা বললেন।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরায়েলি সেনাদল পরিদর্শনে গিয়ে ইয়াল জামির বলেন, ‘রাজনৈতিক নেতৃত্ব আমাদের যে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে তা হলো, এমন একটি অবস্থানে থাকা যেন (ইসরায়েলি) জনপদগুলোতে সরাসরি কোনো হামলা না হয়। আমরা সেই লক্ষ্যে পৌঁছেছি এবং বর্তমানে এ অবস্থানেই আছি। আমাদের হয়তো এখানেই অবস্থান করতে হবে।’


তিনি আরও বলেন, ‘যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি নেই। আপনাদের লড়াই চালিয়ে যেতে হবে। উত্তর ইসরায়েলের জনপদগুলো থেকে সরাসরি ও পরোক্ষ হুমকি দূর করতে হবে। সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস ও তাদের খুঁজে বের করে নির্মূল করতে হবে।’

/কেএইচও


  বিষয়:   লেবানন  যুদ্ধবিরতি  ইসরায়েলি সেনাপ্রধান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: