পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ চলবে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে

2026-04-30T12:04:39+00:00
2026-04-30T12:04:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ চলবে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:০৪ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : বিবিসি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন- চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ বহাল থাকবে, কোনো শর্তেই তা শিথিল করা হবে না।

ইরানের পক্ষ থেকে আগে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল, যেখানে হরমুজ প্রণালি খুলে দেওয়া ও অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে পারমাণবিক আলোচনা পরে করার কথা বলা হয়। তবে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন।

ট্রাম্পের বক্তব্যে পরিষ্কার- যুক্তরাষ্ট্র এখন আলোচনা শুরুর আগে নয়, বরং চুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সর্বোচ্চ চাপ বজায় রাখতে চায়।
আরও পড়ুন

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সামরিক হামলার তুলনায় অর্থনৈতিক ও নৌ অবরোধই বেশি কার্যকর। তার দাবি, এই চাপেই ইরান শেষ পর্যন্ত আলোচনায় বসতে বাধ্য হবে এবং পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হবে।

যদিও প্রকাশ্যে কূটনৈতিক অবস্থান বজায় রাখা হচ্ছে, তবে ভেতরে ভেতরে সামরিক প্রস্তুতিও এগিয়ে রাখছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড ইতোমধ্যে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে সম্ভাব্য সীমিত বিমান হামলার পরিকল্পনা তৈরি করে রেখেছে বলে একাধিক সূত্র জানিয়েছে। এই পরিকল্পনার লক্ষ্য- তেহরানকে চাপের মুখে ফেলে আবার আলোচনায় ফিরিয়ে আনা।

অন্যদিকে ইরানও চুপ নেই। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, অবরোধের জবাবে ‘অভূতপূর্ব’ পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, দীর্ঘদিন সংযম দেখানোর পর এবার পরিস্থিতি পাল্টাতে পারে এবং প্রয়োজনে কঠোর জবাব দেওয়া হবে।

বর্তমান পরিস্থিতিতে উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড়। যুক্তরাষ্ট্র অবরোধকে প্রধান চাপের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, আর ইরান তা ভাঙতে নতুন কৌশলের ইঙ্গিত দিচ্ছে।

ফলে মধ্যপ্রাচ্যের এই সংকট এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে- যেখানে কূটনীতি, অর্থনৈতিক চাপ এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ- সবই একসঙ্গে সক্রিয় হয়ে উঠেছে।

এএডি/


  বিষয়:   ইরান  পারমাণবিক  নৌ  অবরোধ  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: