এখনই পদত্যাগের পরিকল্পনা নেই, তবে নির্বাচন করব : তামিম

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তবে এখনই পদত্যাগের চিন্তা করেননি

2026-04-30T17:03:31+00:00
2026-04-30T17:03:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
এখনই পদত্যাগের পরিকল্পনা নেই, তবে নির্বাচন করব : তামিম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:০৩ পিএম 
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তবে এখনই পদত্যাগের চিন্তা করেননি বলে জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলায় জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেছেন অ্যাড-হক কমিটির সভাপতি তামিম। তিনি জানিয়েছেন, আগামী রোববার (৩ মে) বিসিবির বোর্ড সভা রয়েছে। সেখানে বিসিবির পরের নির্বাচনের দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত হবে।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর, তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি কদিন আগে নতুন দায়িত্ব পেয়েছে। এই কমিটির মূল দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। দায়িত্ব নেওয়ার পরই নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি জানিয়েছিলেন তিনি। 


জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, পদত্যাগের কথা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করিনি, আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। গঠনতন্ত্রে যেটা অনুমোদন দেবে আমি সেটাই অনুসরণ করব। প্রথমদিন থেকেই আমি বলেছি আমি নির্বাচনে অংশগ্রহণ করব।

তিনি বলেন, ফেয়ার ইলেকশন নিয়ে আমরা এত কথা বলেছি, আমি এতটুকু আশা করি আমাদের অধীনে ইনশাআল্লাহ ফেয়ার ইলেকশন হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   পদত্যাগ  পরিকল্পনা  নেই  নির্বাচন  তামিম 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: