কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৪

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের গৌরনদী উপজেলায় কুকুরের কামড়ে শিশু ও নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত

2026-04-30T18:10:59+00:00
2026-04-30T18:40:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৪
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:১০ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৬ ৬:৪০ পিএম
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সময়ের আলো
বরিশালের গৌরনদী উপজেলায় কুকুরের কামড়ে শিশু ও নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে এই ঘটনা ঘটে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে আহতরা হলেন, কটকস্থল গ্রামের সুমন তালুকদারের সাড়ে পাঁচ বছরের মেয়ে আবিদা, একই গ্রামের আল-আমিনের তিন বছরের ছেলে আয়াত, মিঠু সরদারের আট বছরের মেয়ে লাইজু, ইউনুস প্যাদার মেয়ে মুনা (২২), ইয়াছিন মিয়ার চার বছরের মেয়ে তাইয়েবা, মোনতাজ হোসেনের স্ত্রী জোলেখা বেগম (৪০), সুন্দরদী গ্রামের সামছুল আলমের মেয়ে মাসুদা বেগম (৩৬), একই গ্রামের রাজিব ঘরামীর সাড়ে তিন বছরের মেয়ে খাদিজা, টরকী এলাকার ভরদ দাসের মেয়ে শিউলী (৩৩), উত্তর বাউরগাতি গ্রামের শাহজাহানের মেয়ে পারুল বেগম (৫০), পশ্চিম বাউরগাতি গ্রামের লিখন প্যাদার ছেলে আবু বক্কর (১২), শামীম ঘরামীর সাত বছরের মেয়ে সামিয়া, বড় দুলালী গ্রামের মজিবর সিকদারের ছয় বছরের ছেলে নবীন, পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার মাগুরা গ্রামের ইসমাইল বেপারীর ছেলে সবুজ বেপারী (৩২)। 


একই দিনে বিড়ালের কামড়ে আহত হয়ে মিটুল কুমার কুণ্ডু (২৯) নামের এক যুবক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, গত বুধবারও (২৯ এপ্রিল) কুকুরের কামড়ে ৫ বছরের শিশু আলজামিন ও বিউটি বেগম নামের এক গৃহবধূ আহত হন। এছাড়া পতিহার গ্রামের খাদিজা বেগম বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সমিরন হালদার জানান, কুকুর ও বিড়ালের কামড়ে আহতদের আমরা প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়েছি। ভ্যাকসিনের কাজ সম্পন্ন করে সবাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   কুকুর  কামড়  শিশু  আহত  বানারীপাড়া  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: