এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত পৌনে চার লাখেরও বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এপ্রিল মাসের বেতন-ভাতা পেতে আরও কয়েক দিন অপেক্ষা করতে

2026-04-30T19:42:36+00:00
2026-04-30T19:42:36+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
জাতীয়
এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:৪২ পিএম 
সংগৃহীত ছবি
বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত পৌনে চার লাখেরও বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এপ্রিল মাসের বেতন-ভাতা পেতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হতে পারে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে বেতনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি। ফলে আগামী সপ্তাহের শেষ নাগাদ শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন পৌঁছাতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্র জানায়, প্রতি মাসের মতো এবারও নিয়ম অনুযায়ী বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে প্রস্তাব অনুমোদনের পর কয়েকটি কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর তা ‘আইবাস++’ (iBAS++) সিস্টেমে আপলোড করা হবে। এরপর অর্থ ছাড়ের প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। সবশেষে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে টাকা পাঠালে শিক্ষকরা তা উত্তোলন করতে পারবেন।

মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আগামী মঙ্গলবারের মধ্যে দাফতরিক সব প্রক্রিয়া শেষ করার সর্বোচ্চ চেষ্টা চলছে। সব কিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবারের মধ্যে শিক্ষক-কর্মচারীরা বেতন পেতে পারেন। তবে কোনো কারণে প্রক্রিয়া বিলম্বিত হলে ১০ বা ১১ মে নাগাদ ব্যাংক অ্যাকাউন্টে বেতন জমা হতে পারে।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও স্বচ্ছভাবে নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন পদ্ধতি চালু করেছে। বর্তমানে প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে বিল দাখিল করেন, যা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে ছাড় করা হয়।
  বিষয়:   এমপিওভুক্ত  শিক্ষক  কর্মচারী  বেতন-ভাতা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: