আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের জেরে ভারতীয় দূতকে তলব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারবাংলাদেশবিরোধীবক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বাংলাদেশে নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন

2026-04-30T21:00:12+00:00
2026-04-30T21:00:12+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের জেরে ভারতীয় দূতকে তলব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:০০ পিএম 
ছবি : সংগৃহীত
ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশবিরোধী বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বাংলাদেশে নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করে এ প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) ইশরাত জাহান ভারতীয় দূতকে ডেকে নিয়ে এই আনুষ্ঠানিক প্রতিবাদ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, হিমন্ত বিশ্ব শর্মার একটি সাক্ষাৎকার সরকারের নজরে আসার পর সেটিকে বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য অবমাননাকর ও বিভ্রান্তিকর হিসেবে অভিহিত করা হয়েছে। বিশেষ করে কথিত ‘পুশব্যাক’ বা অবৈধ অনুপ্রবেশকারী ফেরত পাঠানোর বিষয়ে তার দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ঢাকা।


মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, এ ধরনের স্পর্শকাতর দ্বিপক্ষীয় ইস্যুতে কোনো ধরনের তথ্যপ্রমাণহীন বক্তব্য জনসমক্ষে দেওয়া দুই প্রতিবেশী দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়। যে কোনো অমীমাংসিত বিষয় আন্তর্জাতিক নিয়ম ও প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই সমাধান করা উচিত।

ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করতে পারে এমন মন্তব্য থেকে ভারতীয় রাজনৈতিক নেতাদের বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   আসাম  মুখ্যমন্ত্রী  বক্তব্য  ভারতীয় দূতকে তলব 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: