নারকেল পাড়া নিয়ে চাচার হাতে ভাতিজা খুন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নারকেল পাড়া নিয়ে কাটাকাটির জেরে ভাতিজা শ্যাম বিশ্বাসকে (৩৫) হত্যার অভিযোগ উঠেছে তার চাচা বিরুদ্ধে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল)

2026-04-30T23:10:30+00:00
2026-04-30T23:10:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নারকেল পাড়া নিয়ে চাচার হাতে ভাতিজা খুন
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১১:১০ পিএম 
ভাঙ্গা থানা। ছবি : সময়ের আলো
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নারকেল পাড়া নিয়ে কাটাকাটির জেরে ভাতিজা শ্যাম বিশ্বাসকে (৩৫) হত্যার অভিযোগ উঠেছে তার চাচা বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার কাউলিবাড়া ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শ্যাম বিশ্বাস ওই গ্রামের মৃত রাজেশ্বর বিশ্বাসের ছেলে। অভিযুক্ত ঘাতক তার আপন চাচা নিখিল বিশ্বাস (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শ্যাম বিশ্বাসের সঙ্গে তার চাচা নিখিল বিশ্বাসের দীর্ঘদিন ধরে বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ ওই জমিতে থাকা একটি নারকেল গাছ থেকে বৃহস্পতিবার দুপুরে নারকেল পাড়তে গাছে ওঠেন শ্যাম। এ সময় বিষয়টি নিয়ে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে নিখিল বিশ্বাস ও তার ছেলে বাঁধন বিশ্বাস ধারালো অস্ত্র দিয়ে শ্যাম বিশ্বাসকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। শ্যামকে রক্ষা করতে এগিয়ে এলে তার মা মিনিকেও কুপিয়ে আহত করা হয়। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। 


পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শ্যাম বিশ্বাস ও তার মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শ্যাম বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত মিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

এফআর



  বিষয়:   ফরিদপুর  নারকেল  চাচা  ভাতিজা  খুন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: