রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের ক্রমবর্ধমান কৃষি চাহিদা মেটাতে রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি

2026-04-30T23:46:24+00:00
2026-04-30T23:46:24+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
অর্থনীতি
রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১১:৪৬ পিএম   (ভিজিট : ২৯)
এমওপি সার। ছবি : সংগৃহীত
দেশের ক্রমবর্ধমান কৃষি চাহিদা মেটাতে রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কমিটির ১৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায়, রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রডিন্টর্গ)’ থেকে এই সার সংগ্রহ করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। বর্তমান চুক্তির অধীনে এটি ১০ম লট, যার পরিমাণ ৩৫ হাজার মেট্রিক টন (কম-বেশি ১০ শতাংশ পরিবর্তনের সুযোগসহ)।

কমিটি প্রতি মেট্রিক টন ৩৬৮.১৩ মার্কিন ডলার দরে এই ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে। সে হিসেবে এই চালানের মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১৫৬ কোটি ৭৪ লাখ টাকা।


এফআর


  বিষয়:   রাশিয়া  মেট্রিক টন  সার  সরকার 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: