লেবাননে টানা ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার বিভিন্ন এলাকায় চালানো এসব হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, লেবাননজুড়ে গত ২৪ ঘণ্টায় চালানো বিভিন্ন ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা ৩২ জনে দাঁড়িয়েছে। সবশেষ দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার হারুফ শহরে চালানো ইসরায়েলি বিমান হামলায় এক নারী নিহত হয়েছেন। এই হামলায় এক শিশুসহ আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
এতে আরও বলা হয়, অব্যাহত এই বিমান হামলায় লেবাননের সাধারণ নাগরিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এফআর