বিশ্বকাপে ফিরছে আফগান নারী দল

সময়ের আলো ডেস্ক

খেলা

ফিফা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আফগানিস্তানের নারী ফুটবলের জন্য নতুন দিগন্ত উন্মুক্ত করেছে। এখন থেকে বিশ্বকাপসহ ফিফার অধীনে আয়োজিত সব প্রতিযোগিতায়

2026-05-01T12:27:48+00:00
2026-05-01T12:27:48+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপে ফিরছে আফগান নারী দল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ১২:২৭ পিএম 
ছবি : সংগৃহীত
ফিফা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আফগানিস্তানের নারী ফুটবলের জন্য নতুন দিগন্ত উন্মুক্ত করেছে। এখন থেকে বিশ্বকাপসহ ফিফার অধীনে আয়োজিত সব প্রতিযোগিতায় নিজেদের দেশের নামেই অংশ নিতে পারবে আফগান নারী দল।

২০১৮ সালের পর আন্তর্জাতিক মঞ্চ থেকে কার্যত হারিয়ে যায় দলটি। বিশেষ করে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর দেশটিতে নারী ফুটবল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। নিরাপত্তা শঙ্কায় অনেক খেলোয়াড় দেশ ছাড়তে বাধ্য হন এবং বর্তমানে তাদের একটি বড় অংশ অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সেখানেই বিভিন্ন ক্লাবের হয়ে খেললেও জাতীয় পরিচয়ে মাঠে নামার সুযোগ ছিল না তাদের।

এই সময়টাতে তারা বিভিন্ন পরিচয়ে- কখনও উদ্বাস্তু দল, কখনও অন্য নামে খেলেছেন। তবে নিজেদের পরিচয় আফগানিস্তানের প্রতিনিধি হিসেবেই ধরে রেখেছেন বলে জানিয়েছেন প্রবাসী ফুটবলার নাজিয়া আলি। নিজের দেশের পতাকা বুকে জড়িয়ে আবার মাঠে নামার সম্ভাবনাকে তিনি আবেগঘন ও গর্বের মুহূর্ত হিসেবে বর্ণনা করেন।

কানাডায় অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া নারী বিশ্বকাপের বাছাইপর্বে তারা অংশ নিতে পারবে না। তবে ২০২৮ সালে লস এঞ্জেলেসে অনুষ্ঠিত অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ সামনে রয়েছে।


ফিফা সভাপতি এক বিবৃতিতে জানান, আফগান নারী ফুটবলারদের দীর্ঘ সংগ্রামকে স্বীকৃতি দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মাধ্যমে তাদের জন্য আন্তর্জাতিক ফুটবলে নতুন সম্ভাবনার দরজা খুলে গেল।

সময়ের আলো/আআ






  বিষয়:   বিশ্বকাপ  আফগান  নারী  দল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: