প্রশাসনিক কারণে রাজধানীর মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এক চিঠিতে দুই উপপরিদর্শক ও এক উপ-সহকারী পরিদর্শকে প্রত্যাহারের কথা উল্লেখ করেছে ডিএমপি।
বৃহস্পতিবার (১ মে) ডিএমপি সদর দফতরের উপ-পুলিশ কমিশনার আমীর খসরু স্বাক্ষরিত আদেশে তাদের বদলি করা হয়।
বদলি আদেশে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশ, ঢাকার তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় কর্মরত তিন পুলিশ সদস্যকে প্রশাসনিক কারণে ঢাকা ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হলো।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- সিভিল টিমের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাধন মণ্ডল, এসআই রেজাউল করিম রেজা ও এএসআই সোহেল রানা।
ডিএমপি সূত্রে জানা গেছে, সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় অনৈতিকভাবে অর্থ লেনদেনের অভিযোগ ওঠার পরই তাদের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সময়ের আলো/আআ