ভোকেশনাল ইনস্টিটিউটের মাধ্যমে দক্ষ শ্রমিক গড়ে তোলা হবে : প্রতিমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর বলেছেন, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার বহুমুখী

2026-05-01T19:50:38+00:00
2026-05-01T19:51:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভোকেশনাল ইনস্টিটিউটের মাধ্যমে দক্ষ শ্রমিক গড়ে তোলা হবে : প্রতিমন্ত্রী
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৭:৫০ পিএম  আপডেট: ০১.০৫.২০২৬ ৭:৫১ পিএম
পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহিদ ওমর ফারুক মিলনায়তনে প্রতিমন্ত্রী সোহেল মনজুরসহ অনেকে। ছবি : সময়ের আলো
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর বলেছেন, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ভোকেশনাল ইনস্টিটিউটগুলোর মাধ্যমে আন্তর্জাতিক মানের দক্ষ শ্রমিক গড়ে তোলা হবে। এই দক্ষ জনশক্তি বিদেশে গিয়ে অধিক বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

শুক্রবার (১ মে) পিরোজপুরে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিবসটি উপলক্ষে সকালে শহরের টাউন ক্লাব মাঠে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সমবেত হন। সকাল সাড়ে ৯টায় শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুরসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক নেতারা অংশগ্রহণ করেন।


পরবর্তীতে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহিদ ওমর ফারুক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমদ সিদ্দিকী এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু। শ্রমিকদের অধিকার ও দাবি নিয়ে বক্তব্য রাখেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক ফকির এবং জেলা হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. বাবুল খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাসাসের সভাপতি মো. জাহিদুল ইসলাম। সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   ভোকেশনাল ইনস্টিটিউট  দক্ষ শ্রমিক  প্রতিমন্ত্রী  সোহেল মঞ্জুর  পিরোজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: