পর্দায় মৌসুমী-হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

চিত্রনায়িকা মৌসুমী বর্তমানে পাকাপাকিভাবে প্রবাসে বসবাস শুরু করলেও দেশের সিনেমার জগৎকে ভুলে যাননি। দর্শকদের তিনি যুক্তরাষ্ট্র থেকেই নতুন সিনেমা উপহার

2026-05-02T21:52:01+00:00
2026-05-02T21:52:01+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
পর্দায় মৌসুমী-হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৯:৫২ পিএম 
মৌসুমী ও হাসান জাহাঙ্গীর। ছবি : সংগৃৃহীত
চিত্রনায়িকা মৌসুমী বর্তমানে পাকাপাকিভাবে প্রবাসে বসবাস শুরু করলেও দেশের সিনেমার জগৎকে ভুলে যাননি। দর্শকদের তিনি যুক্তরাষ্ট্র থেকেই নতুন সিনেমা উপহার দিচ্ছেন। 

মৌসুমী অভিনীত নতুন সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’। বিদেশের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। বিবাহিত নারীর বাংলাদেশে স্বামী রেখে বিদেশে দ্বিতীয় বিয়ের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। মূলত সমাজে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে তার-এই নতুন সিনেমায়। 

সিনেমার শুটিং বেশ আগেই শেষ হয়েছে। চলতি বছরের মার্চে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন সনদ পেয়েছে। ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী।


সিনেমাটির পরিচালক হাসান জাহাঙ্গীর বলেন, এ গল্পের মাধ্যমে নারীদের মর্যাদা ও সম্মানকে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে প্রতিবছর বহু মানুষ বিদেশে যান। পরে কীভাবে তারা টিকে থাকেন, কীভাবে একটু করে সংসার সাজান, সে সংগ্রামের পেছনের গল্পই নিয়েই এ সিনেমা। 

সিনেমার ৮০ শতাংশ গল্পের শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। পরবর্তী পোস্টের কাজ দেশে হয়েছে। 

হাসান জাহাঙ্গীর জানান, এই গল্পগুলোর উপকরণ বাস্তব থেকে নেওয়া। বিদেশের জীবনসংগ্রাম সবারই কম বেশি থাকে। 
 
এদিকে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রেই আছেন মৌসুমী। পরিচালক জাহাঙ্গীর জানালেন, এরই মধ্যে সিনেমার শুটিং করেছেন। সর্বশেষ মৌসুমীর ‘সোনার চর’ সিনেমা মুক্তি পায়। দীর্ঘ দুই বছর পর মুক্তি পাচ্ছে মৌসুমীর নতুন সিনেমা। 


/ইউএমএইচ



  বিষয়:   মৌসুমী  হাসান জাহাঙ্গীর 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: