সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) জব্দ

2026-05-02T22:49:42+00:00
2026-05-02T22:49:42+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১০:৪৯ পিএম   (ভিজিট : ৩৫)
প্রতীকী ছবি
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে র‌্যাব। 

শনিবার (২ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার জানান, শহরের যশোর রোডে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের ভেতরে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ থেকে ক্রিস্টাল মেথ বা আইস (মিথাইল অ্যামফিটামিন) উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের পরিমাণ ১ কেজি ৫১০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‌্যাব।

জব্দকৃত মাদকদ্রব্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


  বিষয়:   ঝিনাইদহ  ক্রিস্টাল মেথ  তল্লাশি  র‌্যাব 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: