ঈদে পূজার ‘নাকফুলের কাব্য’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

প্রাচীনকাল থেকেই বাঙালি নারীর গহনা হিসেবে প্রচলন নাকফুলের। এটি শুধু অলংকারই নয়, বাঙালি নারীর ঐতিহ্য, সংস্কৃতি আর ভালোবাসার প্রতীক। এই

2026-05-03T03:15:18+00:00
2026-05-03T03:15:18+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আনন্দ সময়
ঈদে পূজার ‘নাকফুলের কাব্য’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৩:১৫ এএম   (ভিজিট : ৩০)
পূজা চেরি। ছবি : সংগৃহীত
প্রাচীনকাল থেকেই বাঙালি নারীর গহনা হিসেবে প্রচলন নাকফুলের। এটি শুধু অলংকারই নয়, বাঙালি নারীর ঐতিহ্য, সংস্কৃতি আর ভালোবাসার প্রতীক। এই নাকফুল নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘নাকফুলের কাব্য’। ফেরারী ফরহাদের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন অলক হাসান। আর এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। তার সঙ্গী হয়েছেন আদর আজাদ। 

সিনেমাটি সমাজপতিরদের রক্তচক্ষু উপেক্ষা করে একটি অমর প্রেম ও বিরহের গল্প। আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘নাকফুলের কাব্য’। বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

প্রতিষ্ঠানের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড সবসময়ই নান্দনিক ও পারিবারিক সিনেমা নির্মাণের প্রতি যত্নশীল ও দায়বদ্ধ। এই সিনেমাটিতেও দর্শকরা একটি নিরেট বাংলাদেশি গল্পের অসাধারণ নির্মাণ দেখতে পাবেন। আশা করি দর্শকরা পরিবারসহ হলে এসে সিনেমাটি উপভোগ করে তাদের ঈদ উদযাপনকে আরও আনন্দময় করে তুলবেন।‘নাকফুলের কাব্য’ আদর-পূজা জুটির প্রথম সিনেমা হলেও ইতিমধ্যে মুক্তি পেয়েছে তাদের ‘লিপস্টিক’ সিনেমাটি।

২০২২ সালে শ্রীমঙ্গলে ধারণ শুরু হয়েছিল ‘নাকফুল’ সিনেমার দৃশ্যায়ন। সেখানে একটানা ২০ দিন চলে শুটিং। পরে ঢাকায় এর কাজ শেষ হয়। শুটিং, ডাবিং ও এডিটিংয়ের কাজ করে সিনেমাটি সেন্সরে গড়ালে পরিবর্তন হয় এর নামকরণ। এর আগে ‘নাকফুল’ নামে আরও একটি সিনেমা সেন্সর ছাড়পত্র পাওয়ায় বাধ্য হয়ে সিনেমাটির নাম পরিবর্তন করে ‘নাকফুলের কাব্য’ রাখা হয়। ডিজিটাল ফরম্যাটে নির্মিত ২ ঘণ্টা ১২ মিনিটের সিনেমাটি কোনো কাঁটাছেড়া ছাড়াই ছাড়পত্র পায় ২০২৪ সালে।

সেন্সর পাওয়ার প্রায় দুই বছর পর প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। এর মাধ্যমে পরপর দুই ঈদে সিনেমা থাকছে পূজা চেরির। গত রোজার ঈদে তার অভিনীত ‘দম’ সিনেমাটি মুক্তি পায়। এতে আফরান নিশোর বিপরীতে দেখা গেছে তাকে।

‘নাকফুলের কাব্য’ প্রসঙ্গে অভিনেত্রী পূজা চেরি বলেন, ‘নাকফুল প্রতিটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গহনা। এই নাকফুল নিয়েই নির্মিত হয়েছে সিনেমা ‘নাকফুলের কাব্য’। এর গল্পটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে। একজন চঞ্চল মেয়ে ও ছন্নছাড়া ছেলের সম্পর্কের গল্প। কাজটি করে অনেক ভালো লেগেছে। সিনেমাটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।’

আদর আজাদ বলেন, ‘সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। খুবই অসাধারণ একটি গল্প। গ্রামের সহজ-সরল প্রতিবাদী এক যুবকের চরিত্রে আমাকে দেখা যাবে। আমার নাম রাজু। গ্রামের একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়। তারপর তার সঙ্গে তৈরি হয় সম্পর্ক। ঘটতে থাকে নানা ঘটনা। আশা করি এ সিনেমার গল্পটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’

তিনটি গান দিয়ে সাজানো প্রেম, রোমান্টিকতা, কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলী রাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, গাজী রাকায়েতসহ অনেকে।

সময়ের আলো/আআ



  বিষয়:   ঈদ  পূজা  নাকফুলের কাব্য 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: