বিচ্ছেদের পর বাদশাকে নিয়ে মুখ খুললেন ঈশা রিখি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

জনপ্রিয় ভারতীয় র‍্যাপার বাদশার সঙ্গে বিচ্ছেদের পর এবার বিস্ফোরক মন্তব্য করেছেন পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখি। বর্তমানে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ

2026-09-17T12:34:11+00:00
2026-09-17T12:35:23+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বিচ্ছেদের পর বাদশাকে নিয়ে মুখ খুললেন ঈশা রিখি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৪ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৬ ১২:৩৫ পিএম
ঈশা রিখি ও বাদশা। ছবি : সংগৃহীত
জনপ্রিয় ভারতীয় র‍্যাপার বাদশার সঙ্গে বিচ্ছেদের পর এবার বিস্ফোরক মন্তব্য করেছেন পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখি। বর্তমানে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এর প্রতিযোগী হিসেবে আলোচনায় থাকা এই অভিনেত্রী অভিযোগ করেছেন, তারকা র‍্যাপার বাদশার কাছ থেকে তিনি শারীরিক ও মানসিকভাবে প্রতারিত হয়েছেন।

রিয়্যালিটি শো-র সাম্প্রতিক একটি পর্বে সহ-প্রতিযোগী কণিকা মানের সঙ্গে এক আন্তরিক কথোপকথনে নিজের এই ভাঙা সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেন ঈশা।

কণিকা তাকে জিজ্ঞেস করেন, তিনি ঠিক কী ধরনের প্রতারণার মুখোমুখি হয়েছিলেন- শারীরিক, মানসিক নাকি সামাজিক? উত্তরে কোনো দ্বিধা না রেখে ঈশা বলেন, ‘শারীরিক, মানসিক সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি।’


ঈশার দাবি, বাদশা কখনো সম্পর্কের ন্যূনতম দায়ভার বা দায়িত্ব নিতে চাননি। অভিনেত্রী জানান, অন্ধ বিশ্বাসে তিনি রাজি ছিলেন না, কিন্তু অনেক সত্য জানার পরও ভালোবাসার খাতিরে তা এড়িয়ে গেছেন। 

ঈশা বলেন, ‘সম্পর্ক চলাকালীন অনেক বিষয় নিয়ে মনে সন্দেহ জাগলেও নিজেকে বুঝিয়েছি। কিন্তু সম্পর্কটা চুকে যাওয়ার পর বুঝতে পেরেছি, এতদিন আমার সেঙ্গে শুধু একটা খেলা চলছিল। আমাকে বোকা বানিয়ে রাখা হয়েছিল।’

প্রাক্তন সঙ্গীর মানসিকতার দিকে আঙুল তুলে পঞ্জাবি এই অভিনেত্রী আরও অভিযোগ করেন, বাদশা তাকে নিজের বন্ধু কিংবা পরিচিত পরিমণ্ডলে কখনো নিয়ে যাননি; বরং একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন।

ঈশা বলেন, ‘ও জীবনে এমন কাউকে রাখতে চায়, যার কাছ থেকে কোনো না কোনো সুবিধা পাওয়া যাবে। কিন্তু বিনিময়ে ও কোনো দায়িত্ব নিতে নারাজ।’

সময়ের আলো/মহু
  বিষয়:   ঈশা রিখি  র‍্যাপার  বাদশা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: