সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৮

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

সিলেটে দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।রোববার (৩ মে)

2026-05-03T10:18:27+00:00
2026-05-03T14:20:48+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১০:১৮ এএম  আপডেট: ০৩.০৫.২০২৬ ২:২০ পিএম
প্রতীকী ছবি
সিলেটে দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 


রোববার (৩ মে) সকাল ৬টায় তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। 


দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম।


তিনি বলেন, সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন ঘটনাস্থলে ও তিনজন হাসপাতালে নেয়ার পর মারা যান। এতে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তারা সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন। সবার পরিচয় এখনও জানা যায়নি।


সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা গেছেন। এরইমধ্যে তারা উদ্ধার কাজ শুরু করেছে।


এ দুর্ঘটনায় তাৎক্ষণিক ৭ জনের মৃত্যু খবর তারা পেয়েছেন বলেও জানান তিনি। 

/কেআই


  বিষয়:   সিলেট  সড়ক দুর্ঘটনা  নিহত  হতাহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: