চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল, সদস্য সচিব সোহাগ

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।রোববার (৩ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন ইসমাইল পাটোয়ারী।এর আগে,

2026-05-03T13:11:01+00:00
2026-05-03T13:26:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল, সদস্য সচিব সোহাগ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১:১১ পিএম  আপডেট: ০৩.০৫.২০২৬ ১:২৬ পিএম
মো. জিয়াউর রহমান সোহাগ ও ইসমাইল পাটোয়ারী। ছবি সময়ের আলো
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

রোববার (৩ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন ইসমাইল পাটোয়ারী। 

এর আগে, শনিবার সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে এই কমিটি অনুমোদন হয়। 

এতে আহ্বায়ক করা হয় ইসমাইল পাটোয়ারীকে এবং সদস্য সচিব হলেন মো. জিয়াউর রহমান সোহাগ। 

আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক ইসমাইল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব, মো. জুয়েল রানা তালুকদার, রাজন দাস, মোরশেদ আলম বাহাদুর, মো. জুয়েল রানা তালুকদার, মো. ইদ্রিস আলী মুন্না, ইবনে সুলতান মামুন, আল ফারুক শাহরিয়ার, মো. বারেক, মাসুদ পাটোয়ারী, মো. হাবিবুর রহমান হাবিব, মো. শাহাদাত হোসেন প্রিন্স ও সদস্য সচিব মো. জিয়াউর রহমান সোহাগ।

আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেন সংগঠনের কেন্দ্রীয় সংসদ।

/মোজা



  বিষয়:   ইসমাইল পাটোয়ারী  জিয়াউর রহমান সোহাগ  চাঁদপুর  চট্টগ্রাম  ছাত্রদল  আহ্বায়ক  সদস্য সচিব  কমিটি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: