জেলগেট থেকে আ.লীগের ৬ নেতা গ্রেফতার

জামালপুর সংবাদদাতা

সারাদেশ

জামালপুরের মাদারগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের ৬ নেতাকে জামিনে কারামুক্তির পর আবারও জেলগেট

2026-05-04T04:21:14+00:00
2026-05-04T04:21:14+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
জেলগেট থেকে আ.লীগের ৬ নেতা গ্রেফতার
জামালপুর সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:২১ এএম 
প্রতীকী ছবি
জামালপুরের মাদারগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের ৬ নেতাকে জামিনে কারামুক্তির পর আবারও জেলগেট থেকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩ মে) সন্ধ্যা ৬টার দিকে  জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল  তাদের জামালপুর জেলা কারাগারের প্রধান ফটক থেকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক প্যানেল মেয়র শওকত আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম ও পৌর যুবলীগ নেতা মির্জা তৌহিদুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা। তবে কোন মামলায় তাদের পুনরায় গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।

কারাগার সূত্রে জানা গেছে, বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা ও নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণ করে প্রায় এক মাস ধরে জামালপুর জেলা কারাগারে ছিলেন গ্রেফতার আওয়ামী লীগ নেতারা। 

রোববার আদালত থেকে জামিন পাওয়ার পর জামিনের আদেশ কপি কারাগারে পৌঁছালে তারা কারামুক্ত হোন। পরে কারাগারের প্রধান ফটক থেকে জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) একটি দল তাদের গ্রেফতার করে।

গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের রাতেই জামালপুর সদর থানায় নিয়ে আসা হবে। ডিবি তাদের কোন মামলায় গ্রেফতার করেছে বিষয়টি এখনো আমাদের জানা নেই।’

/কেএইচও


  বিষয়:   জেলগেট  আ.লীগ নেতা  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: