মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

পটুয়াখালী সংবাদদাতা

সারাদেশ

পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসের ১ স্টাফ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও

2026-05-04T05:20:20+00:00
2026-05-04T05:20:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১
পটুয়াখালী সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৫:২০ এএম 
ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে। ছবি : সংগৃহীত
পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসের ১ স্টাফ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে ১জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাউফল-ঢাকা মহাসড়কের বাউফল উপজেলার আফসার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী দশমিনা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘বাউফল ট্রাভেলস’ নামের একটি বাস আফসার গ্যারেজ এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক স্টাফ নিহত হন। দুর্ঘটনায় তার কোমরের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। 

জানা গেছে, বাসটিতে ২৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে আরও ১০ জন দুর্ঘটনায় আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ।


বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, গাড়িটিতে ২০-২৫ জনের মতো যাত্রী ছিল। তবে নিহত একজন ছাড়াও আরও একজন গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।’  

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। মরদেহের সুরতহাল শেষে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচও


  বিষয়:   যাত্রীবাহী বাস  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: