চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

লোহাগাড়া সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর ব্যবহৃত টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো। এতে

2026-05-04T08:54:52+00:00
2026-05-04T09:11:32+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি
লোহাগাড়া সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:৫৪ এএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ৯:১১ এএম  (ভিজিট : ৭০)
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর ব্যবহৃত টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো। এতে মো. রবিউল ইসলাম (২৮) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন।

রোববার (৩ মে) দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের বনপুকুর-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময় গাড়িটিতে সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন না। গাড়িটিতে তার গানম্যান ও চালকসহ মোট তিনজন ছিলেন বলে জানা গেছে।

আহত ভ্যানচালক মো. রবিউল ইসলাম উপজেলার আধুনগর ইউনিয়নের রশিদারঘোনা এলাকার মো. হোসেনের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার সময় বনপুকুর এলাকায় একটি ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও গাড়িটিতে থাকা কেউ আহত হননি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, আহত ভ্যানচালক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। তিনি সামান্য আহত হয়েছিলেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   চট্টগ্রাম  কক্সবাজার  মহাসড়ক  দুর্ঘটনা  এমপি  গাড়ি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: