বিয়ে করলেন অভিনেত্রী হুমাইরা সুবাহ

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বাংলাদেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, মডেল ও অভিনেত্রী হুমাইরা সুবাহ ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিন ধরে গোপন রাখা

2026-05-05T13:11:38+00:00
2026-05-05T13:11:38+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বিয়ে করলেন অভিনেত্রী হুমাইরা সুবাহ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১:১১ পিএম 
অভিনেত্রী হুমাইরা সুবাহ। ছবি : সংগৃহীত
বাংলাদেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, মডেল ও অভিনেত্রী হুমাইরা সুবাহ ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিন ধরে গোপন রাখা বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে- তিনি নীরবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

জানা গেছে, কিছুদিন আগেই পারিবারিক ও ঘনিষ্ঠ পরিসরে তাদের বিয়ের নিবন্ধন সম্পন্ন হয়। তবে ব্যস্ততা এবং চলমান রাজনৈতিক-নির্বাচনী কর্মকাণ্ডের কারণে বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল।
Advertisement
আরও পড়ুন

নববিবাহিত সুবাহর স্বামী পেশাগতভাবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে তার পারিবারিক শিকড় রাজধানী ঢাকাতেই বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে সুবাহ বলেন, আনুষ্ঠানিকভাবে বড় পরিসরে আয়োজন করে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা তাদের রয়েছে, যা ভবিষ্যতে ধুমধাম করে সম্পন্ন করা হবে।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে কিছু ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সেই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে তার মন্তব্যের ঘর।

এএডি/
  বিষয়:   বিয়ে  চিত্রনায়িকা  সুবাহ  অভিনেত্রী  হুমাইরা সুবাহ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: