মিরসরাইয়ে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় আবিরা জাহান নুসরাত নামে ৭ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম

2026-05-05T17:12:47+00:00
2026-05-05T17:35:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মিরসরাইয়ে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:১২ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ৫:৩৫ পিএম
সংগৃহীত ছবি
চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় আবিরা জাহান নুসরাত নামে ৭ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকীআস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে। সে স্থানীয় উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল নুসরাত। মহাসড়কের চিনকীআস্তানা এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী ‘জোনাকি পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শারীরিক অবস্থার অবনতি হলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান জানান, ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

/কহু


  বিষয়:   বাস  স্কুল  ছাত্রী  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: