মিথ্যা সাক্ষ্য দেওয়ার দায়ে চার জনকে ১০ বছর করে কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জে প্রায় ৩০ বছর আগের একটি সাজানো অপহরণ মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার দায়ে চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

2026-05-05T23:18:55+00:00
2026-05-05T23:18:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মিথ্যা সাক্ষ্য দেওয়ার দায়ে চার জনকে ১০ বছর করে কারাদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:১৮ পিএম 
সিরাজগঞ্জ জেলা জজ আডালত। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জে প্রায় ৩০ বছর আগের একটি সাজানো অপহরণ মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার দায়ে চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শাহজাদপুর উপজেলার চিতুলিয়া গ্রামের কাশেম আলী, আকবর আলী, আছের উদ্দিন ও বছিরুন্নেছা।

আদালত সূত্র জানায়, ১৯৯০ সালের ১৮ জুলাই স্থানীয় এক মারামারির ঘটনায় বিরোধের জেরে দেলবর খন্দকার তার ছেলে আরমানকে গোপনে টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে রেখে অপহরণের মামলা করেন। ওই মামলায় চারজন নির্দোষ ব্যক্তিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয় এবং তারা সাজাও ভোগ করেন।


পরে মুক্তি পাওয়ার পর তারা প্রকৃত ঘটনা অনুসন্ধান শুরু করেন। ২০০৯ সালে গোপন তথ্যের ভিত্তিতে পাবনার চাটমোহর থেকে আরমানকে উদ্ধার করা হয়, যা প্রমাণ করে অপহরণের অভিযোগটি ছিল মিথ্যা।

এরপর ভুক্তভোগীদের একজন বাবু মণ্ডল বাদী হয়ে মিথ্যা মামলা ও সাক্ষ্য দেওয়ার অভিযোগে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বাদী ও ভুক্তভোগী মারা গেলেও আদালত সাক্ষীদের দায় প্রমাণিত হওয়ায় চারজনকে এই দণ্ড প্রদান করেন।


/ইউএমএইচ



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: