পদ্মার ২৫ কেজির কাতল সাড়ে ৫৭ হাজার টাকায় বিক্রি

রেজাউল করিম, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে ২৫ কেজি ওজনের একটি কাতল মাছ ৫৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে

2026-05-05T23:54:38+00:00
2026-05-05T23:54:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পদ্মার ২৫ কেজির কাতল সাড়ে ৫৭ হাজার টাকায় বিক্রি
রেজাউল করিম, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:৫৪ পিএম 
রাজবাড়ীর গোয়ালন্দে ২৫ কেজি ওজনের একটি কাতল মাছ। ছবি : সময়ের আলো
রাজবাড়ীর গোয়ালন্দে ২৫ কেজি ওজনের একটি কাতল মাছ ৫৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। 

মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া মাছ বাজারের আনু খাঁর আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে বিশাল আকৃতির এই মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার ব্যবসায়ী মো.চান্দু মোল্লা। 

এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে মুক্তার মন্ডল ওরফে মুক্তার চালকের জালে মাছটি ধরা পড়ে। 

জানা গেছে, মঙ্গলবার সকালে জেলে মুক্তার চালক ও তার সহযোগীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেললে বিশাল আকৃতির এই কাতল মাছটি আটকা পড়ে। পরে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের আনু খাঁর আড়তে আনা হয়। ওজন করে দেখা যায় মাছটির ওজন ২৫ কেজি। 


এ সময় বিশাল মাছটি একনজর দেখতে উৎসুক জনতা ভিড় জমান। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি হয়। 

মাছ ব্যবসায়ী মো.চান্দু মোল্লা জানান, উন্মুক্ত নিলাম থেকে ২৫ কেজি ওজনের কাতল মাছটি তিনি কিনেছেন। এখন কেজিতে ১০০ বা ৫০ টাকা লাভে মাছটি বিক্রির জন্য বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন। পদ্মার মাছ সুস্বাদু হওয়ায় দ্রুতই এটি বিক্রি হয়ে যাবে বলে তিনি আশা করছেন। 


/ইউএমএইচ



  বিষয়:   পদ্মা  কাতল  মাছ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: