টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

আইসিসির বার্ষিক হালনাগাদে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এক ধাপ এগিয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে এখন অষ্টম

2026-05-06T01:14:24+00:00
2026-05-06T01:14:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১:১৪ এএম 
সংগৃহীত ছবি
আইসিসির বার্ষিক হালনাগাদে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এক ধাপ এগিয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে এখন অষ্টম স্থানে উঠে এসেছে টাইগাররা। সংক্ষিপ্ত ফরম্যাটে এই উন্নতি দলটির আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তাও দিচ্ছে।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন আট নম্বরে। শ্রীলঙ্কা ছয় রেটিং পয়েন্ট হারিয়ে নেমে গেছে নবম স্থানে, আর তাদের ঠিক নিচেই হুমকি হয়ে আছে আফগানিস্তান। বাংলাদেশের এই অগ্রগতির পেছনে সাম্প্রতিক পারফরম্যান্স বড় ভূমিকা রেখেছে।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত, তাদের রেটিং পয়েন্ট ২৭৫। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড (২৬২) এবং তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া (২৫৮)। শীর্ষ সাতের বাকি দলগুলোতেও কোনো পরিবর্তন হয়নি- নিউজিল্যান্ড (২৪৭), দক্ষিণ আফ্রিকা (২৪৪), পাকিস্তান (২৪০) এবং ওয়েস্ট ইন্ডিজ (২৩৩) নিজেদের অবস্থান ধরে রেখেছে।

নতুন র‌্যাঙ্কিং পদ্ধতিতে ২০২৫ সালের মে থেকে খেলা ম্যাচগুলোর ১০০ শতাংশ এবং তার আগের দুই বছরের পারফরম্যান্সের ৫০ শতাংশ হিসাব করা হয়েছে। এই হালনাগাদে ভারতের সঙ্গে ইংল্যান্ডের ব্যবধান সামান্য কমে ১৪ থেকে ১৩ পয়েন্টে নেমে এসেছে।

শুধু শীর্ষ দশ নয়, তালিকার নিচের দিকেও এসেছে বেশ কিছু পরিবর্তন। যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে পেছনে ফেলে উঠে এসেছে ১৩তম স্থানে। এ ছাড়া নেপাল, সংযুক্ত আরব আমিরাতকে ছাড়িয়ে ১৭তম এবং ওমান ও কানাডাকে পেছনে ফেলে ১৯তম স্থানে জায়গা করে নিয়েছে। এদিকে নারীদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১৬ তে কোনো পরিবর্তন আসেনি। অস্ট্রেলিয়া ২৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, দ্বিতীয় স্থানে ইংল্যান্ড (২৭৫) এবং তৃতীয় স্থানে ভারত (২৬৪)। 

নারীদের তালিকায় শ্রীলঙ্ক সপ্তম স্থানে থেকে পয়েন্ট বাড়িয়ে শীর্ষ ছয়ের খুব কাছাকাছি চলে এসেছে। অন্যদিকে বাংলাদেশ পয়েন্ট বাড়িয়ে নবম স্থানে থাকা আয়ারল্যান্ডের খুব কাছাকাছি অবস্থান করছে।


  বিষয়:   আইসিসি  টি-টোয়েন্টি  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: