প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:২২ পিএম
প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তির বার্তা দিয়েছে লেবানন। ছবি : সংগৃহীতলেবাননের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশটির সরকার প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তির বার্তা দিয়েছে। বিশেষ ব্যবস্থার আওতায় বৈধ কাগজপত্রবিহীন প্রবাসীদের জন্য জরিমানা মওকুফ করে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৫ মে) বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে ফিরতে আগ্রহীদের নির্ধারিত ফরম পূরণ করে দূতাবাসে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে জেনারেল সিকিউরিটি ফি, ট্রাভেল পারমিট বাবদ নির্ধারিত অর্থ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের পাসপোর্ট, ইকামা, সাফারা কন্ট্রাক্ট বা বিএমইটি কার্ড—এই নথিগুলোর যেকোনো একটির ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে।
এতে আরও জানানো হয়েছে, রোববার (১০ মে) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দূতাবাসে সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দেওয়া যাবে।
/কেএইচও